মানুষের অধিকার আদায়ের সংগ্রামের লক্ষে ছাত্রলীগের প্রতিষ্ঠা : সমাজকল্যাণ মন্ত্রী
২৭ নভেম্বর, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন

  

মানুষের অধিকার আদায়ের সংগ্রামের লক্ষে ছাত্রলীগের প্রতিষ্ঠা : সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ এডিটর
৩০-০৩-২০২৪ ০৮:২১ অপরাহ্ন
মানুষের অধিকার আদায়ের সংগ্রামের লক্ষে ছাত্রলীগের প্রতিষ্ঠা : সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিলো মানুষের অধিকার আদায়ের সংগ্রামের লক্ষে। সেই সংগঠন আমাদের ভাষা আন্দোলন, সাধিকার আন্দোলন, ছয় দফার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমদের ছাত্রলীগের অনেক ভাই রক্ত দিয়েছেন।

শনিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানীর উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের যে অবদান, কোন গোষ্ঠী কিংবা কারো কারো অপরাধের জন্য নিশ্চয়ই একটি সংগঠনের ঐতিহ্য একসাথে দুলোয় মিটিয়ে যেতে পারে না। কাজেই তাদের যেসব ভাল কাজ আছে সেটাকেও স্বীকৃতি দিতে হবে, ভুলত্রুটি থাকলে সংশোধনের সুযোগ এবং অপরাধ করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ছাত্রলীগের অধিকাংশের ভাল কাজকে আমাদের উৎসাহ এবং স্বাগত জানাতে হবে।

দীপু মনি বলেন, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতারা শুধুমাত্র জেলা ও পৌর এলকায় নয়, তারা ইউনিয়ন পর্যায়েও অসহায় মানুষদের পাশে নিজেদের স্বাধ্যমত বিভিন্ন সহায়তা নিয়ে পাশে দাঁড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমাদের সমাজে এখনো কিছু পরিমান দারিদ্র লোক রয়েছে। আমরা দারিদ্রের পরিমান এখনো শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারিনি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হচ্ছি। কাজেই এখনো দারিদ্র ও নিম্নআয়ের মানুষ আছে।

মন্ত্রী বলেন, বিশেষ করে এই রোজার সময়ে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, যারা মুনাফাখোর, যারা অতিরিক্ত মুনাফার লোভে নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের কারণে স্বল্প আয়ের মানুষেরা কষ্ট পায়। সেই কষ্টটালাঘব করার জন্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ব্যবস্থাগুলো করার সারাদেশব্যপী আমাদের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। কাজেই ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের স্বাধ্যমত অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আমি স্বাগত জানাই।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সস্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর, জেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরাফাত সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


নিউজ এডিটর ৩০-০৩-২০২৪ ০৮:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া