বাবুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বোগদাদ বাস খাদে : আহত ৩
০২ জুন, ২০২৬ ০১:০৮ অপরাহ্ন

  

বাবুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বোগদাদ বাস খাদে : আহত ৩

চাঁদপুর বুলেটিন ডেস্ক
৩০-০৩-২০২৪ ০৪:৩৩ অপরাহ্ন
বাবুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বোগদাদ বাস খাদে : আহত ৩
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটে বোগদাদ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৯০৫০) নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এই ঘটনায় বাসের হেলপার সহ দুই যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩০ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মহাসড়কের বাবুরহাটের বিসিক শিল্প নগরী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের বাসটি দুপুর সোয়া ১টার দিকে বাবুরহাটের বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ এসে ও স্থানীয়দের সহায়তায় বাস উদ্ধারের তৎপরতা শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মহসীন আলম বলেন, দূর্ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বাসটি ক্রেন দিয়ে টেনে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মালিক পক্ষ। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-০৩-২০২৪ ০৪:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া