চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবির সভাপতি আনোয়ার হোসেন খান
২০ মে, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবির সভাপতি আনোয়ার হোসেন খান

মো. আজিজুর রহমান
০১-০৪-২০২৪ ০৪:২৪ পূর্বাহ্ন
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবির সভাপতি আনোয়ার হোসেন খান
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন খান। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। রবিবার ৩১ মার্চ দুপুরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কন্ঠ ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা কৃষি অফিসার তপন রায়। ম্যানেজিং কমিটির সদস্যরা হলেন সাধারণ অভিভাবক সদস্য সালাহউদ্দিন মিয়া বাবু, সেলিম পাটওয়ারী, দেলোয়ার মিয়া, মোঃ জাকির হোসেন, নারী সদস্য সেলিনা বেগম, শিক্ষক প্রতিনিধি মনির হোসেন, মোঃ সুলতান মাহমুদ রাসেল পাটওয়ারী, নারী শিক্ষক প্রতিনিধি রোমানা আক্তার।

মো. আজিজুর রহমান ০১-০৪-২০২৪ ০৪:২৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া