শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৪-২০২৪ ০৪:৩০ পূর্বাহ্ন |
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে ভাঙ্গারি দোকানে একটি চোরাই টিউবওয়েল বিক্রি করতে আসলে স্থানীয় লোকজন সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের মোঃ তুহিনের পুত্র মোঃ বাপ্পিকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় টিউবওয়েল মালিক থানায় একটি চুরির মামলা দায়ের করেছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত কে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া