শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৪-২০২৪ ০৪:৩৫ পূর্বাহ্ন |
রবিবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষে ১৬ জনের মাঝে বকনা বাচুর বিতরণ করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমূখ।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, আজকে ১৬ জনকে বকনা বাচুর দেয়া হয়েছে। এর আগে আরও ৩২জনকে দেয়া হয়। এই অর্থ বছরে বরাদ্দ প্রাপ্তি সপেক্ষে তালিকাভুক্ত সর্বমোট ১৪০জনকে বকনা বাচুর দেয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া