চাঁদপুরে যৌথ অভিযানে আটক ৭ জেলের কারাদন্ড
২৭ নভেম্বর, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে যৌথ অভিযানে আটক ৭ জেলের কারাদন্ড

নিউজ এডিটর
০১-০৪-২০২৪ ০৯:২৯ অপরাহ্ন
চাঁদপুরে যৌথ অভিযানে আটক ৭ জেলের কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে যৌথ অভিযানে আটক ৮ জেলের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-হাফেজ চানী (৩২), সবুজ মাল (১৯), রাজিব মাল (২০), ফারুক মাল (৩৫), নয়ন (১৮), রুবেল গাজী (১৯) ও শুক্কুর জমাদার (২৩)। অপ্রাপ্ত বয়স্ক জেলে হলেন- শান্ত মাল (১২)।

ওসি কামরুজ্জামান বলেন, আজ সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও নৌ পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ৮ জেলেকে আটক করেন। 

এ সময় জেলেদের হেফাজতে থাকা ৫ হাজার মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।


নিউজ এডিটর ০১-০৪-২০২৪ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া