শিরোনামঃ
নিউজ এডিটর ০১-০৪-২০২৪ ০৯:৪৩ অপরাহ্ন |
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উম্মে খাদিজা রুমা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণের প্রায় ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।
সোমবার (১ এপ্রিল) মধ্য রাতে অপহরণকারী জাকির হোসেনের বাড়ী নিজমেহের থেকে উদ্ধার করা হয়। বিকেলে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
অপহৃত ওই কিশোরী শাহরাস্তি উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। রুমা উপজেলার পূর্ব উপলতা গ্রামের মইনুল ইসলাম মিন্টুর মেয়ে।
গত ১১ মার্চ তাকে মেহের প্রগতি সংঘের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় মর্মে কিশোরীর পিতা মইনুল ইসলাম মিন্টু চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণকারী নিজমেহের এলাকার আবদুর রহিমের ছেলে জাকির হোসেনকে আসামী করে মামলা করেন।
আদালত ওই মামলাটির দায়িত্ব দেন পিবিআইকে। পিবিআই মামলাটি সিডিউলভুক্ত করে তদন্ত করার দায়িত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ সফিকুল ইসলামকে।
সর্বশেষ আজ মধ্য রাতে বিপিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ খন্দকারে নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর ও কনস্টেবল মো. সোলাইমানসহ অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে আসামীর বাড়ী থেকে উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ খন্দকার জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে আজ দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে উপস্থিত করা হয়। আদালতের বিচারক ওই কিশোরীকে তার পিতার জিম্মায় প্রদান করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া