শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৪-২০২৪ ০২:১৮ পূর্বাহ্ন |
সোমবার (১ এপ্রিল) বিকেলে শহরের কালীবাড়ি পুলিশ বক্সের সামনে স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।
তিনি বক্তব্যে বলেন, সবাইকে নিয়মের মধ্যে চলতে হবে। শৃঙ্খলা রক্ষা করতে হবে। কোন ভাবে ওয়বারটেকিং করতে দেয়া যাবে না। কারো সাথে উত্তেজিত ও লাঠি ব্যবহার করা যাবে না। যে কোন প্রয়োজনে আমার মোবাইল নাম্বারে ফোন করবে। চাঁদপুরবাসী যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সকলে একত্রিত হয় কাজ করতে হবে।
আরোও বক্তব্য দেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মাহফুজ মিয়া, জেলা স্কাুউটের সহকারী পরিচালক পুরবি সরকার, জেলা রোবার স্কাউট সম্পাদক নজরুল ইসলাম।
এ সময় জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সূফি খাইরুল ইসলাম খোকন, হিলশা সিটির গ্রুপ সেক্রেটারী মাসুদ দেওয়ানসহ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া