শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৪-২০২৪ ০৩:৪৭ অপরাহ্ন |
সোমবার (০১ এপ্রিল,) বিকেলে ওই ইউনিয়নের পশ্চিম গুলিশা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আমিনুল হক ছৈয়াল সদর উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম গুলিশা গ্রামের নুরুজ্জামান গাজীর ছেলে। নিহতের ২ কন্যা সন্তান রয়েছে।
পাশবর্তী বাড়ির ভাতিজা মিন্টু জানান, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের বাড়ির পাশের রাস্তা প্রশস্ত করার জন্য শ্রমিক আমিনুলসহ ৩ জন মোটা রেইন ট্রি (কড়ই গাছ) কর্তন করে। দুই পাশে দুইজন শ্রমিক মোটা রশি দিয়ে গাছ ধরে রাখার সময় আমিনুল করাত দিয়ে গাছ কর্তন করে। এসময় গাছ পশ্চিম পাশে না পড়ে বিপরীত দিকে থাকা শ্রমিক আমিনুলের গায়ে গাছ পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, হাসপাতালে আসার পূর্বেই রোগীর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া