শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৪-২০২৪ ০৩:৫২ অপরাহ্ন |
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মতল বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচারক নুর হোসেন।
তিনি বলেন, আজকের বাজার তদারকি অভিযানে ইফতার সামগ্রীর মূল্য তালিকা না থাকায় জুরি ইসলাম আলাকের দোকান মালিককে দুই হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স লিটন ট্রেডার্স মালিককে চার হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মহসিন ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা এবং সরকার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় ফলের দোকান তদারকি করে মূল্য তালিকা প্রদর্শন করা এবং নায্যমূল্যে ফল বিক্রি করতে বলা হয়েছে। জুতা ও পোশাকের দোকানে অভিযান করে নির্ধারিত মূল্যের উপরে অধিক মূল্যের অযাচিত ট্যাগ না লাগানো এবং মুদি দোকান ও সবজির বাজার তদারকি করে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার সংরক্ষণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া