হাইমচরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের বিশেষ অভিযান
১৮ নভেম্বর, ২০২৬ ০৫:০১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের বিশেষ অভিযান

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০২-০৪-২০২৪ ০৪:৪৫ অপরাহ্ন
হাইমচরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের বিশেষ অভিযান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃংখলা ও যানযট নিরসন এবং চাঁদপুর থেকে হাইমচর রোর্ডে সিএনজি অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার সদর আলগী বাজারে উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলের বিগ্ন করায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোঃ ইয়াছিন এর নেতৃত্বে থানা পুলিশের চৌকস একটি টিম সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত অফিসার ইনচার্জ মোঃ অলিউল্লাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম প্রমুখ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০২-০৪-২০২৪ ০৪:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 245 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া