শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৩-০৪-২০২৪ ০৩:১৫ অপরাহ্ন |
বাদীর মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউপি সদস্য বশির উল্যাহ প্রধান (৩)তারিখ মঙ্গলবার রাতে শ্রীরামপুর বাজারে আফাজ উদ্দিন মানিকের দোকানে ভিজিএফের চাউল বিতরণ নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে বিবাদীগন ঘটনাস্থলে এসে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আব্দুল হান্নান মুন্সি ও তার স্ত্রী উপজেলা আওয়ামী যুবলীগের সম্পাদিকা ফারহানা পারভীন তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন ও হত্যার চেষ্টা করেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে বিবাদীগন পালিয়ে যায়, পরে আহত ইউপি সদস্য বশির উল্যাহ প্রধানকে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আটকের সত্যতা স্বীকার করে বলেন, ইউপি সদস্য বশির উল্যাহ প্রধানকে মারধরের ঘটনার মামলায় তাদের স্বামী-স্ত্রীকে আটক করে (৩)তারিখ বুধবার চাঁদপুরের জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া