হরিনা নৌ পুলিশের অভিযানে ৬ জেলে আটক
১৬ জুলাই, ২০২৬ ০৯:২০ পূর্বাহ্ন

  

হরিনা নৌ পুলিশের অভিযানে ৬ জেলে আটক

মো. আজিজুর রহমান
০৫-০৪-২০২৪ ০২:৪৫ অপরাহ্ন
হরিনা নৌ পুলিশের অভিযানে ৬ জেলে আটক
জাটকা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে হরিনা নৌ পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। মেঘনা নদীতে তৎপরতার সহিত অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার ৫ এপ্রিল সকালে মেঘনা নদীর হানারচর ও লক্ষীপুর এরিয়ায় অভিজান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃত জেলেরা হলেন, সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের হারুন ছৈয়াল (৪০), মিজান দর্জী (৪২), শাহাদাত গাহী (৪০), মোঃ আঃ কাদির (৩০), মোঃ বারেক ভূঁইয়া (৩৫), মোঃ মোতালেব হাওলাদার (৫০)। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে ৩ জন করে ২টি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ২ টি নৌকা, ১৪ কেজি জাটকা ও ২৯০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। এবিষয়ে হরিনা নৌ ফাঁড়ি ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, জাটকা ইলিশ রক্ষায় আমার কারো সাথে আপোস করবোনা। আমরা জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছি। এই অভিযান সফলভাবে বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।

মো. আজিজুর রহমান ০৫-০৪-২০২৪ ০২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া