শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৫-০৪-২০২৪ ০৩:২৩ অপরাহ্ন |
৩ এপ্রিল দিনগত রাত সাড়ে ১০টার দিকে তাকে চাঁদপুর লঞ্চঘাটের প্রথম পন্টুনের পুর্ব পাশ হতে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা ও সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
মাদক বিক্রেতা শাকিল ওরপে শাকিব কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম বাজার ছোট হরিপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। ওসি কামরুজ্জামান বলেন, গ্রেফতার আসামীর হেফাজত থেকে কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত বাদামী বর্ণের স্কচটেপ দ্বারা মোড়ানো এক পেডি নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত ২ কেজি গাাঁজ ও মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া