শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৬-০৪-২০২৪ ০৫:৫৫ পূর্বাহ্ন |
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে শহরের আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধা বঞ্চিত শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।
ইউএনওবলেন, বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক ও সামাজিক সংগঠন। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও উচ্ছাস আপনাদের পরিবারের মাঝে ছড়িয়ে দিয়ে পাশে থাকার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এভাবেই ভালো কাজের মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিতে পারি। যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বসুন্ধরা শুভ সংঘের সদস্য মো. বাসেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বসুন্ধরা শুভসংঘের সভাপতি আরমান চৌধুরী রবিন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, সাংবাদিক শরীফুল ইসলাম, তারুণ্যের অগ্রদূত এর প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ, সাবেক সভাপতি লিও ইমরান খান, বর্তমান সভাপতি ফাহিম আল ইসলাম ও চাঁদপুর সরকারি কলেজ শাখা সভাপতি মনজুর হোসেন প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া