মেঘনায় বেপরোয়া বাল্কহেড চলাচল, আটক ৬
১৩ জুলাই, ২০২৬ ০৫:০৮ পূর্বাহ্ন

  

মেঘনায় বেপরোয়া বাল্কহেড চলাচল, আটক ৬

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০৪-২০২৪ ০৩:৫৯ পূর্বাহ্ন
মেঘনায় বেপরোয়া বাল্কহেড চলাচল, আটক ৬
চাঁদপুরের মেঘনা নদীতে বেপরোয়াভাবে বাল্কহেড চলাচল করার কারণে ৩টি বাল্কহেড ধাওয়া করে ৬জকে আটক করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দপুরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করে চাঁদপুর নৌ থানা পুলিশ।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, আজ দুপুরে মিনি কক্সবাজার এলাকায় ৩টি বাল্কহেড বেপরোয়াভা গতিতে চলার কারণে নৌ পুলিশ স্পীডবোট নিয়ে ধাওয়া করে। এ সময় বাল্কহেডে থাকা শ্রমিক মোজাম্মেল সরদার (৪৬), মো. শাহীন (২৫), শাহাদাত আকন (৩০), লিয়ন হাওলাদার (২৪), মো. রাসেল (৩৭) ও মো. মহিবুল্লাহ (২২) কে আটক করা হয়।

তাদের সাথে থাকা ৩টি স্টীলের তৈরী বাল্কহেড আলামত হিসেবে জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৪-২০২৪ ০৩:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া