ডাকাতিয়া থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড
১৯ মে, ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ডাকাতিয়া থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০৪-২০২৪ ০৪:০১ পূর্বাহ্ন
ডাকাতিয়া থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজারের চর মায়েশা এলাকা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু কৃষ্ণ চন্দ্র দাস (৮) এর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধার শিশু কৃষ্ণ চন্দ্র চর মায়েশা গ্রামের বিশ্বজিৎ চন্দ্র দাসের ছেলে।

মিডিয়া কর্মকর্তা জানান, শিশু কৃষ্ণ আজ আনুমানিক দুপুর ১২টায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে দুপুর ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট উদ্ধারকারী দলসহ সাহেব বাজারের চর মায়েশা এলাকা সংলগ্ন ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কৃষ্ণ চন্দ্র দাস নামের শিশুর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৪-২০২৪ ০৪:০১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া