চাঁদপুরে পৃথক অভিযানে ১৩ জেলে আটক
১৩ জুলাই, ২০২৬ ০৫:০৯ পূর্বাহ্ন

  

চাঁদপুরে পৃথক অভিযানে ১৩ জেলে আটক

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০৪-২০২৪ ০৪:০৩ পূর্বাহ্ন
চাঁদপুরে পৃথক অভিযানে ১৩ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় নৌ পুলিশের পৃথক অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যামন আদালতে কারাদন্ড, ৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, আজ সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় অভিযান করে নৌ পুলিশ। এসম মাছ ধরায় শিপন সিকদার (৩১), ইমরান খান (২৬), এমরান গাজী (২২), মানিক খাঁন (২৮), রাসেল বেপারী (২০), সাগর হোসাইন (১৯), আব্দুর রহমান (১৫) ও মো. শুক্কুর আলী (১২) কে আটক করা হয়। তাদের হেফাজতে থাকা ২ হাজার বর্গমিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

ওসি বলেন, আজ মধ্য রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে নৌ পুলিশ মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ ধরা অবস্থায় আল ইসলাম (১৮), মঞ্জুর হোসেন (১৯), সিরাজুল ইসলাম (২৫), আব্দুল মালেক (২২), আনোয়ার মোল্লা (৪২) কে আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রে। এসব জেলেদের সাথে থাকা ৫ হাজার মিটার কারেন্টজাল ও ১ টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৪-২০২৪ ০৪:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 152 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া