শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৪-২০২৪ ০৩:০১ অপরাহ্ন |
রবিবার (৭ এপ্রিল) বিকেলে সেন্দ্রা শেখের বাড়ীর জাকিরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এই ঘটনা ঘটে।
আগুনে ওই বাড়ীর হানিফ শেখ, শাহাদাত শেখ, রব শেখ, কালু শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ ও জসিম শেখের বসতঘরসহ ১০ টি ঘর পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই দরিদ্র পরিবারের। ঈদের আগে আগুনে সব কেড়ে নিলো। সাতটি পরিবারের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান সোহেল জানান, আগুনের ঘটনায় পরণের কাপড়চোপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারিনি পরিবারগুলো। এলাকাবাসী ও দমকল বাহিনীর এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আর বাকী ৩টি বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। যার ফলে ওই বাড়ীর অন্যান্য বসতঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।
বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, আগুনের ঘটনায় উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০ বস্তা চাল ও ৩০ টি কম্বল দেয়া হয়েছে। আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার টাকা দিয়েছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া