শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৮-০৪-২০২৪ ০৪:৪৪ অপরাহ্ন |
সোমবার (৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই নির্দেশনার তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিশোর গ্যাং মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে যুক্ত হতে বলেছেন। প্রথাগতভাবে যেভাবে অন্য অপরাধীদের হ্যান্ডেল করা হয়, তাঁদের ক্ষেত্রে বিশেষ দৃষ্টিভঙ্গি দিতে বলেছেন। কিশোরেরা কোনো অপরাধে জড়িয়ে পড়লেও তাঁদের যেন দীর্ঘ মেয়াদে অপরাধী বানিয়ে না ফেলা হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে তিনি এই নির্দেশনা দিয়েছেন।
মাহবুব হোসেন বলেন, কিশোরদের সংশোধনের জন্য ও বিভিন্ন কর্মকাণ্ডে তাঁদের নিয়োজিত করার যেন সুযোগ রাখা হয়। জেলখানায় তাঁদের অন্য আসামিদের সঙ্গে রাখা না হয়, সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে প্রকল্প নেওয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
বর্তমানে দেশে তিনটি সংশোধনাগার রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এগুলো সব পরিপূর্ণ। এগুলোর সংখ্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। সেখানে আরও সুযোগ-সুবিধা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
কিশোর অপরাধীরা যাতে সমাজ, রাষ্ট্রে তাঁদের প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারে, সেভাবে তাঁদের সংশোধন করতে হবে। কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখার পাশাপাশি তাঁদের ব্যবস্থাপনার জন্য অবশ্যই মনোবিজ্ঞানী বা কাউন্সেলিংয়ের বড় ভূমিকা পালন করেন সে বিষয়েও দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন। এতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন।
কিশোর অপরাধীদের হ্যান্ডেল করার সময় তাঁকে যত্নসহকারে করতে হবে যাতে পুনরায় আর অপরাধী না হয়। তাঁদের সংশোধন হওয়ার পরিবেশ দেওয়া, জেলে থাকলেও ভালো নাগরিক হয়ে বের হয়ে আসতে পারে, সে নির্দেশনা দিয়েছেন।-খবর আজকের পত্রিকার।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া