চাঁদপুরে সুফলভোগী জেলেরা পেল বকনা বাছুর
২৫ মে, ২০২৬ ০৬:৪৩ পূর্বাহ্ন

  

চাঁদপুরে সুফলভোগী জেলেরা পেল বকনা বাছুর

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৮-০৪-২০২৪ ০৪:৪৬ অপরাহ্ন
চাঁদপুরে সুফলভোগী জেলেরা পেল বকনা বাছুর
জাটকা ধরা থেকে বিরত থাকা চাঁদপুর সদরের নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে গবাদি পশু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম ম সংশোধিত) প্রকল্পের আওতায় ১৬ জন সুফলভোগী জেলেদের মাঝে ১৬ টি বকনা বাছুর বিতরন করা হয়।

জেলেদের হাতে এসব বকনা বাছুর তুলেদেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ।

অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মখর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ূব আলী বেপারী।

ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন ও সুফলভোগী জেলেরা।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৮-০৪-২০২৪ ০৪:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 137 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া