চাঁদপুরে সাড়ে ২১মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ
১৩ জুলাই, ২০২৬ ০৩:২৯ পূর্বাহ্ন

  

চাঁদপুরে সাড়ে ২১মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৯-০৪-২০২৪ ০৮:২৫ পূর্বাহ্ন
চাঁদপুরে সাড়ে ২১মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে ৮৫০ কেজি (২১.৫মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) মধ্য রাতে ঘাটে অভিযান চালিয়ে খুলনা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ককসিটে থাকা এসব জেলিযুক্ত চিংড়ি জব্দ করে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাতে হরিণা ফেরিঘাট থেকে এসব জেলিযুক্ত চিংড়ি জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আনা হয়। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে এসব চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস সাত্তার, চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টাগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৪-২০২৪ ০৮:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া