শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৪-২০২৪ ০৯:১১ পূর্বাহ্ন |
জানা যায়, মতলব উত্তর উপজেলার উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচআনী দেওয়ান কান্দি, সাড়ে পাঁচআনী, আইঠাদি পাঁচআনী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, লতুুরদী সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশ, এখলাছপুর ইউনিয়নের মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া গ্রামগুলোর একাংশ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
মতলব উত্তর উপজেলার পাঁচআনী গ্রামের বাবু প্রমানিক আগাম ঈদ উদযাপন করার বিষয়ে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের মুরিদান তারা সবাই সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো আজ বুধবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এজন্য এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মতলব উত্তর উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া