চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবি'র প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পরবর্তী চা চক্র
১০ জুন, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন

  

চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবি'র প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পরবর্তী চা চক্র

মো. আজিজুর রহমান
১৪-০৪-২০২৪ ০৩:৫০ পূর্বাহ্ন
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবি'র প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পরবর্তী চা চক্র
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী চা চক্র ও বৈকালীন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ এপ্রিল বিকেলে বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হন। প্রাক্তন সহপাঠীদের পেয়ে সবাই আনন্দে উদ্বেলিত হয়ে মধুর স্মৃতিটুকু ক্যামেরায় বন্দি করেন। প্রাক্তন শিক্ষার্থীদের আগমনে চা চক্রটি মিলন মেলায় রূপ নেয়। চা চক্র শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন শিক্ষার্থী ফাহিমুল ইসলাম শশির উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন খান, প্রধান শিক্ষক আওলাদ হোসেন, এডভোকেট মোহসিন শাহাবুদ্দিন পাটওয়ারী, আবু ইউসুফ শেখ পারভেজ পাটওয়ারী, খালেদা আক্তার এছাড়াও চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির দাতা সদস্য এ কে আজাদ খান বিপ্লব, অভিভাবক সদস্য সালাহউদ্দিন মিয়া বাবু, সেলিম পাটওয়ারী, দেলোয়ার হোসেন, জাকির পাটওয়ারী, সেলিনা বেগম, প্রাক্তন শিক্ষার্থী মোঃ সাব্বির মিয়া, বাপ্পি পাটওয়ারীসহ নবিণ ও প্রবীন অনেক শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলি উপস্থিত ছিলেন। আলোচন সভায় বক্তারা এক্স স্টুডেন্ট এসোসিয়েশন, বিদ্যালয়ে কারিগরি শাখা চালু, গরিব অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় সহযোগিতাসহ নানা প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মো. আজিজুর রহমান ১৪-০৪-২০২৪ ০৩:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 219 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া