শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০৪-২০২৪ ০৪:২৮ পূর্বাহ্ন |
গত রবিবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন হোসেনপুর এলাকার মাজারগামী সড়কস্থ রফিকুল ইসলাম এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২ জন চোরকে আটক করা হয়। ঐ সময় তাহাদের হেফাজতে থাকা প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ১টি কালো ও সাদা রংয়ের ছাগল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা উপজেলার মধ্য সেনগাঁও চৌকিদার বাড়ির আবুল খায়েরের ছেলে নয়ন হোসেন (২৪) ও একই এলাকার কালু বেপারী বাড়ির মোঃ সেলিনের ছেলে মোঃ রিয়াদ (১৬)।
আটককৃত আসামীদের বিরুদ্ধে একইদিন ৪১৩ ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া