মতলবে সালিশ বৈঠকে সাবেক মেম্বারকে ঘুষি দিয়ে হত্যা
১৮ নভেম্বর, ২০২৬ ০৪:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলবে সালিশ বৈঠকে সাবেক মেম্বারকে ঘুষি দিয়ে হত্যা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৭-০৪-২০২৪ ০৪:৪৯ পূর্বাহ্ন
মতলবে সালিশ বৈঠকে সাবেক মেম্বারকে ঘুষি দিয়ে হত্যা
চাঁদপুরের মতলব উত্তরে সালিশ বৈঠকে সুরুজ আলী প্রধান (৬৭) নামে সাবেক ইউপি সদস্যকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ১২টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্ৰামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, উজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান (৬৪) এর বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে কবির পাটোয়ারী জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার মাকে মারধর করে। সেই ঘটনায় গ্রাম্য সালিশ বৈঠক বসা,কালে একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেন (৩১)কে সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান শাসন সরুপ থাপ্পড় দিলে কবির হোসেন পাল্টা প্রতিক্রিয়ামূলক ঘুষি দেয়, পরে আঘাতে সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য তাকে মৃত ঘোষনা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক কবির পাটোয়ারী পলাতক রয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০৪-২০২৪ ০৪:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া