কচুয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা
২৭ মে, ২০২৬ ০৭:০০ পূর্বাহ্ন

  

কচুয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি
১৭-০৪-২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন
কচুয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সভাপতিত্বে মুজিবনগর দিবসের পটভূমি ও সরকারের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মুবিন, ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া থানার ওসি তদন্ত হারুনুর রশিদ প্রমুখ। উপজেলা একাডেমি সুপার ভাইজার সোহেল রানার পরিচালনায় এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ১৭-০৪-২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া