শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৭-০৪-২০২৪ ০৪:১৮ অপরাহ্ন |
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের "স্বাধীনতা শীর্ষক" আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল ২০২৪) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বেপারী, উপজেলা ফায়ারসার্ভিস অফিসার মোঃ রতন শেখ, হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, জাতির সূর্য সন্তান হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান জন্ম না হলে আজ আমরা এত সুন্দর একটা দেশ উপহার পেতামনা। আমরা যদি এই মুজিব নগর দিবসটির কথা মনে করি তাহলে আমাদের মনটা ভরে যাওয়ার কথা। যারা এই দেশটা এত কষ্ট করে স্বাধীন করে এনে দিয়েছে, আমরা কখনো তা ভুলবো না। এই দেশটা কে আরো সুন্দর ও স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে কাজদ করতে হবে। আমরা সবাই দেশটাকে উন্নত করতে সবাই সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পানিসম্পদ অফিসার মোঃ রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ফেরদাউস আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন, পল্লী বিদ্যুৎ সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব, হাইমচর যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া