চাঁদপুরে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
২০ মে, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৭-০৪-২০২৪ ১২:২৯ অপরাহ্ন
চাঁদপুরে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত ১৭ জনের মধ্যে ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ও এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে মতলব উত্তর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদে ৪ জনসহ মোট ১৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন এবং মতলব দক্ষিণে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

আগামী ৮ মে দুইটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে মনোনয়নের বৈধতা শেষে নির্বাচনী পরিবেশ ও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০৪-২০২৪ ১২:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 129 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া