হাইমচরে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত
০৭ মে, ২০২৬ ০৫:৩২ পূর্বাহ্ন

  

হাইমচরে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৮-০৪-২০২৪ ১২:৫৫ অপরাহ্ন
হাইমচরে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত
হাইমচর উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার কৃষি অফিস হলরুমে প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ডা. মোঃ মাকসুদ আলম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহকারি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ। প্রাণিসম্পদ প্রদর্শনে বিভিন্ন প্রজাতির প্রাণী (গরু,ছাগল,হাঁস, কবুতর)সহ নানা প্রাণী মাঠে পরিদর্শনীয় ছিলো। সমাপনী অনুষ্ঠানে নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আজকে এই প্রাণিসম্পদ প্রদর্শনী করে সত্যি আমি খুব আনন্দ উপভোগ করেছি। আমি আজকে বিভিন্ন পশু পাখি দেখতে পেলাম। আপনারা অবসর সময় না কাটিয়ে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।প্রতিটি মানুষের প্রয়োজন দৈনিক গাভীর দুধ, হাঁস-মুরগির ডিম খাওয়া। আপনারা প্রত্যেকে বাড়িতে এই পশু পালন করবেন।প্রয়োজনে আপনারা এই দপ্তর থেকে লোন নিয়ে তাদের সহযোগিতা নিয়ে খামার তৈরি করবেন। সমাপনী অনুষ্ঠানে পশু পাখি পরিদর্শনে যারা অংশ গ্রহণ করে ১ম, ২য়,৩য় স্থান অর্জন করেছেন তাদের হাতে নগদ অর্থ প্রধান ও সার্টিফিকেট প্রদান করেন অতিথি বৃন্দ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৮-০৪-২০২৪ ১২:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 190 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া