নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২০ জেলে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ
১৩ জুলাই, ২০২৬ ০১:৫৭ পূর্বাহ্ন

  

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২০ জেলে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৮-০৪-২০২৪ ০৪:১৩ অপরাহ্ন
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২০ জেলে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ
চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা সংরক্ষনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এর মধ্যে ১৭ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং ৩জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুছলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন-আবু তাহের (৩৪), নিরব বেপারী (১৯), মোমিন বেপারী (১৯), সবুজ হাওলাদার (২০), মো. ভাসানী (২৬), মো. শরীফ ঢালী (২১), মো. খোকন খাঁ (৩৫), মাইনুদ্দিন ছৈয়াল (২৭), মো. মাসুদ তালুকদার (২৮), ফারুক গাজী (২৬), কালু বক াউল (১৯), রবিউল হাসান (২১), আবুল কালাম হোসেন তাঁতী (১৯), শরীফুল ইসলাম তাহের (৩২), মহসীন মাঝি (২০), রিফাত শেখ (২২), শাকিল বেপারী (২০), শাহিন বেপারী (১৩), রাকিব হোসেন মাল (১৪) ও মো. শিপন গাজী (১২)। এদের বাড়ী শরীয়তপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

ওসি কামরুজ্জামান বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে নৌ পুলিশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের শিলারচর, মিনি কক্সবাজার ও চিরাচর নাকম স্থানে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় হাতে নাতে এসব জেলেদের আটক করেন।

এ সময় জেলেদের কাছ থেকে ১০০ মিটার সুতার তৈরী লাসা জাল, ২ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্টজাল ও ৫টি মাছ ধরার পুরনো কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৪-২০২৪ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া