শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৪-২০২৪ ০৪:১৮ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় উপজেলা চত্বর মাঠে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ৫’বারের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম’র পক্ষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।
উদ্বোধন শেষে মেলা মাঠে উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি, উপজেলা সহকারি কমিশনার রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু।
খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, খামারী বিষ্ণু ঘোষ, খোরশেদ আলম ও আহসান হাবিব। আলোচনা সভা শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় গরু, ছাগল, হাঁস-মুরগী, কবুতর, খোরগোস এবং দুগ্ধজাত খাবার ও বিভিন্ন কোম্পানীর ঔষধসহ ৪০টি স্টল স্থান পায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমান, মিজানুর রহমান, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, এ কে এম মজিবুর রহমান ও আবু তাহের প্রধানীয়া।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া