উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে তিন উপজেলার ৩০ জনের মনোনয়নপত্র জমা
২০ মে, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে তিন উপজেলার ৩০ জনের মনোনয়নপত্র জমা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২১-০৪-২০২৪ ০১:৫০ অপরাহ্ন
উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে তিন উপজেলার ৩০ জনের মনোনয়নপত্র জমা
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ দিনে অনলাইনের মাধ্যমে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন।

রবিবার (২১ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার বশির আহমেদ।

চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মো. হুমায়ুন কবির, মো. আইয়ুব আলী, রাকিব মাঝি, মিজানুর রহমান ও মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান। ভাইস চেয়ারম্যান পদে আবুল বারাকাত মো. রেজওয়ান, মো. নুরুল হায়দার, মো. হারুনুর রশিদ হাওলাদার ও মো. মাইনুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা ও শিপ্রা দাস।

হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মো. আবু সুফিয়ান মজুমদার, মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. জসিম, গাজী মাঈনুদ্দিন, মো. এরশাদ হোসাইন। ভাইস চেয়ারম্যান পদে সুমন, গোলাম ফারুক মুরাদ, মো. মাসুদ ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবি বেগম, রাবেয়া আক্তার ও মির্জা শিউলি পারভীন।

শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মো. ওমর ফারুক, মো. কামরুজ্জামান মিন্টু, মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী, মো. মাসুদ আলম ও মোহাম্মদ ওমর ফারুক। ভাইস চেয়ারম্যান পদে মো. ইব্রাহীম খলিল, তোফায়েল আহমেদ ইরান, মো. ইমদাদুল হক, মো. নুর আলম, মো. ওমর ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার, হাছিনা আক্তার, কামরুন্নাহার ও হনুফা আক্তার।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২১-০৪-২০২৪ ০১:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 129 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া