মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মানিকের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন
২০ মে, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মানিকের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৩-০৪-২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ন
মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মানিকের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। সোমবার (২২ এপিল) ছিলো প্রার্থীতা প্রতাহারের দিন। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মানিক। কিন্তু তার বিরুদ্ধে ইতোমধ্যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার জবাব চেয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

সোমবার (২২ এপ্রিল) চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিককে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের চিঠি দিয়েছেন এবং ৪৮ ঘন্টার মধ্যে ওই চিঠির জবাব দেয়ার জন্য বলেন।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, মোহাম্মদ মানিক মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী। কিন্তু তিনি রবিবার (২১ এপ্রিল) ছেংগারচর পৌরসভা, কালীপুর ও বেলতলী এলাকায় অসংখ্য লোক নিয়ে মটর শোভযাত্রা ও মিছিল করেছেন। যা নির্বাচনি আচরণ বিধির সুষ্পষ্ট লঙ্ঘন। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা সামাজিকযোগাযোগ মাধ্যমে দেখেছেন।

উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর (৫) অনুযায়ী কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল অন্য কোন ব্যাক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠান উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা ২০১৩ এর বিধি ২২ এর অধীন প্রতীক বরাদ্দের পূর্বে, জনসংযোগ এবং ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারণা ব্যতীত অন্য কোন প্রকারের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবে না।

এমন পরিস্থিতিতে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ৫ (১) অনুযায়ী প্রচারণা সংক্রান্ত বিধান লঙ্ঘন করার অপরাধে কেন আপনার বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না তা পত্র প্রাপিডÍর ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা আপনার একজন মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে উপযুক্ত ব্যাখা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৪-২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 222 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া