শাহরাস্তিতে সাবেক চেয়ারম্যান এমএ আউয়ালের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
১১ জুন, ২০২৬ ০৬:০১ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে সাবেক চেয়ারম্যান এমএ আউয়ালের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৩-০৪-২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন
শাহরাস্তিতে সাবেক চেয়ারম্যান এমএ আউয়ালের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম আঃ আউয়ালের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) মরহুমের নিজ বাড়িতে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কোরআনখানী ও মিলাদের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহত্তর মেহার ইউনিয়নের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম আকিয়ত উল্যাহর পুত্র মরহুম আঃ আউয়াল শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেহার দক্ষিণ ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে সুখ্যাত ছিলেন। ২০০৩ সালের ২২ এপ্রিল তিনি ইন্তেকাল করেছেন। তাঁর বড়ছেলে মোঃ সাইফুল কবির (এমএসসি) শাহরাস্তি পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় ব্যবসায়ী। মেঝ ছেলে ডাঃ আহসানুল কবির শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ছোট ছেলে মাহফুজুল কবির উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় শাহরাস্তি পপুলার হাসপাতালের চেয়ারম্যান।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৪-২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া