শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৪-২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ন |
সোমবার (২২ এপ্রিল) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের কালিবাড়ি ও হকার্স মার্কেট এলাকায় মূল্য তালিকা না থাকায় শাহ আলম হোটেলকে ৩ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ বীজ এবং মেডিসিন রাখার দায়ে নিউ বীজ ভাণ্ডারকে ১৫ হাজার টাকা সহ সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিমের সহযোগিতায় অভিযানকালে ইলেক্ট্রনিক্স এর ব্যবসায়ীদেরকে চার্জার ফ্যান এর দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেয়া হয়। এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, আজ চাঁদপুর শহরের কালিবাড়ি ও হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সর্বমোট ২টি প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীদেরকে আইন মেনে নায্যমূল্যে যৌক্তিকভাবে পণ্য বিক্রি করতে সকল ব্যবসায়ীদের আইনগত সতর্ক করা হয়েছে। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া