হরিনা নৌ পুলিশের অভিযানে ১৭ জেলে আটক
১২ জুলাই, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

  

হরিনা নৌ পুলিশের অভিযানে ১৭ জেলে আটক

মো. আজিজুর রহমান
২৩-০৪-২০২৪ ০৩:০২ অপরাহ্ন
হরিনা নৌ পুলিশের অভিযানে ১৭ জেলে আটক
মেঘনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় সফলতার সহীত কাজ করছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের হরিনা নৌ পুলিশ। শুরু থেকে এ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সহিত জাটকা অভিযান সফলভাবে বাস্তবায়ন করে আসছে। ধারাবাহিক এই অভিযানের অংশ হিসেবে ২৩ এপ্রিল মঙ্গলবার মেঘনা নদী থেকে অবৈধভাবে জাটকা ইলিশ ধরা অবস্থায় ১৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মৎস্য আইনে ৩টি মামলার অনুকূলে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও তিনটি নৌকা ও প্রায় ৫০ কেজি জাটকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়। চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এর দিকনির্দেশনায় হরিনা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একের পর এক অভিযান সফলভাবে বাস্তবায়ন করে আসছে। হরিনা ফাঁড়ি ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, জাটকা অভিযান রক্ষা শুরু থেকে ধারাবাহিক ভাবে সচেতনতা লক্ষে নদীর পাড়, মাছের আড়ৎ এলাকায় বিভিন্ন মসজিদ ও বাজারে প্রচারণা চালিয়েছি। এবং নদীতে সার্বক্ষণিক টহল জোরধার রাখা হয়েছে। চলমান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে আমরা বদ্ধ পরিকর।

মো. আজিজুর রহমান ২৩-০৪-২০২৪ ০৩:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া