শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০৪-২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন |
বুধবার (২৪ এপ্রিল) সকালে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে পরিবেশ অধিদফতর আয়োজিত শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়কে গিয়ে শেষ হয়।
এতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক, সহকারী পরিচালক ও কর্মকর্তা -কর্মচারী, বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় পুলিশ-প্রশাসন ও পরিবেশ অধিদফতরসহ সব বিভাগ অংশ নেয়।
উচ্চ শব্দের কারণে শারীরিক মানসিক বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরা হয় পরিবেশ অধিদফতরের গবেষণা প্রতিবেদনে। পরে, শব্দ দূষণের ক্ষতিকারক বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর সম্মিলিতভাবে শব্দ দূষণ প্রতিরোধে সব বিভাগ সম্মত হয়
পরিবেশ অধিদফতরের চাঁদপুর কার্যালয়ের উপ- পরিচালক মিজানুর রহমান জানান, শব্দ দূষণের রোধে সচেতনতা সৃষ্টিতে সব বিভাগকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন তারা। এ ছাড়া বিভিন্ন সময় অভিযান পরিচালনা করার মাধ্যমে রাস্তায় শব্দ দূষণ রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ ছাড়া শব্দ দূষণ প্রতিরোধে সব বিভাগকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান বক্তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া