হাইমচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন
০৭ মে, ২০২৬ ০৫:২৯ পূর্বাহ্ন

  

হাইমচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৪-০৪-২০২৪ ০৩:২৮ অপরাহ্ন
হাইমচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন
২০২০-২০২৪ অর্থ বছরে চলতি খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় হাইমচর উপজেলায় উফশী আউশ ধানের বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মো: দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ডাঃ মোহাম্মদ মাকসুদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক কৃষাণীবৃন্দ। উল্লেখ্য: হাইমচর উপজেলায় মোট ৮০০ জনকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৪-০৪-২০২৪ ০৩:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 187 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া