ফরিদগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, লাখ টাকা জরিমানা
২৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, লাখ টাকা জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৪-০৪-২০২৪ ০৩:৩৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, লাখ টাকা জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানাসহ একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ এপ্রিল) ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাছান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীতে পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ফিরোজ নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) মোতাবেক এক লাখ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সাথে বালু উত্তোলনের কাজ ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাছান বলেন, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন জব্দ করে থানা হেফাজতে রাখি এবং ড্রেজার পরিচালনায় দায়ে ফিরোজ নামে একজনকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পন্থায় বালু উত্তোলনকারীদের অতিসত্বর এ ধরনের কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। যদি এর ব্যত্যয় ঘটে পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান। অভিযানে পৌর ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম পাটওয়ারী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা নিশিদ দত্ত ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর একটি দল সহযোগিতা করে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০৪-২০২৪ ০৩:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া