শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০৪-২০২৪ ০৩:৪৫ অপরাহ্ন |
এতে অভিযুক্ত যানবাহনের মালিকদেরকে ২৫ মামলায় ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার পৌর শহরের উপলতা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করে এ দন্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওইদিন সে সড়কে চলমান যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ২৫ টি মামলায় মোট ২১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় অভিযুক্তদের এই দন্ড প্রদান করেন।
একই সঙ্গে তিনি সড়কপথের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে সকলকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সকল ধারা মেনে চলার আহ্বান জানান। এ সময় এ কাজে সহযোগিতা করেন ট্রাফিক পুলিশ পরিদর্শক এসএম কামরুল হাসান সঙ্গীও ফোর্স ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া