চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী গ্রেপ্তার
২০ জুন, ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী গ্রেপ্তার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৬-০৪-২০২৪ ০৩:২২ পূর্বাহ্ন
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী গ্রেপ্তার
সাজাপ্রাপ্ত মামলার আসামী হিসেবে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মাসুদুল ইসলাম (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। মাসুদুল ইসলাম কচুয়া উপজেলার বিতারা গ্রামের মৃত সরাফত আলীর ছেলে।

রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এর তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকারের নেতৃত্বে গঠিত একটি আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতার আসামী মাসুদুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানার জিআর মামলায় ঢাকা সিএমএম আদালতের বিচারক ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ২ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেপ্তার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০৪-২০২৪ ০৩:২২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া