চাঁদপুরে ইলিশের উৎপাদন বাড়বে, জেলেরা যা বললেন …
০৫ জুলাই, ২০২৬ ০৮:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ইলিশের উৎপাদন বাড়বে, জেলেরা যা বললেন …

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৬-০৪-২০২৪ ০৩:২৫ পূর্বাহ্ন
চাঁদপুরে ইলিশের উৎপাদন বাড়বে, জেলেরা যা বললেন …
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেছেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাসের অভিযান কঠোরভাবে পালিত হয়েছে। জেলেদের নদীতে নামতে দেয়া হয়নি। যার ফলে জাটকা চাঁদপুর অতিক্রম করে আবার সাগরে যেতে পেরেছে। সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করায় আশা করছি এবার লক্ষ্যমাত্রার ৬ লাখ মেট্টিক টন ইলিশ উৎপাদন হবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের তিন নদীর মোহনা ও আশাপাশের এলাকা জেলা টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা।

তিনি বলেন, এ বছর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ এর সার্বিক তত্ত্বাবধানে ১০টি স্পীডবোট দিয়ে দিন ও রাতে অভিযান পরিচালনা করা হয়। রমজান মাসেও জেলা-উপজেলা প্রশাসন, আমাদের মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কোস্টগার্ড ও নৌ পুলিশ নদীতে অবস্থান করেন। যে কারণে অন্য জেলার জেলেরা নদীতে নামতে পারেনি। এরপরেও নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

অভিযান চলাকালে জেলা মৎস্য কর্মকর্তা সদরের আনন্দ বাজার জেলে পল্লী এলাকায় জেলেদের সাথে অভিযান সম্পর্কে মতামত জানেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আনন্দ বাজার এলাকার একাধিক জেলে সাংবাদিকদের জানান, এ বছর মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে খুবই কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্য বিভাগের কঠোর ভূমিকার কারণে অন্য জেলার জেলেরা আমাদের নৌ সীমানায় জাটকা ধরতে পারেনি। আর এর সুফল আমরা আগামীতে পাব। আমরা চাই জাটকা সংরক্ষণের মত করে যেন মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ কাজ করে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াছিন বেপারী জানান, এ বছর মৎস্য বিভাগ সম্মিলিতভাবে দিনরাতে যে অভিযান পরিচালনা করেছে তার সুফল এখানকার জেলেরা পাবে। আশা করছি জাটকা রক্ষার কারণে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, মো. জামিল হোসেন, কোস্টগার্ড ও নৌ পুলিশের কর্মকর্তা এবং সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০৪-২০২৪ ০৩:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া