ফরিদগঞ্জে সালাতুল ইস্তেসকার নামাজ আদায়
০৭ মে, ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে সালাতুল ইস্তেসকার নামাজ আদায়

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৬-০৪-২০২৪ ০৩:৩১ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে সালাতুল ইস্তেসকার নামাজ আদায়
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং ফসলাদির জন্য আল্লাহর নিকট প্রশান্তি দায়ক বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইস্তেসকার নামাজ আদায় হয়েছে।

বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর দরবার শরীফের অনুুষ্ঠিত সালাতুল ইস্তেস্কার নামাজে দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল সভাপতিত্বে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা নুরুল ইসলাম।

এসময় আলোনিয়া ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, মুনছুর আহমদ, মাওলানা মিজানুর রহমান, সবুজ স্যারসসহ এলাকার প্রায় আড়াইশত মুসুল্লি ও এলাকার গন্যমান্য ব্যক্তি ও দারুল কোরান হিফজ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

মুনাজাতে বর্তমানে চলা তীব্র দাবদাহ থেকে বাঁচতে এবং ফসলাদির জন্য আল্লাহর নিকট প্রশান্তি, সকল বালা-মসিবত থেকে বাঁচতে প্রার্থনা করা হয়। দেশের উন্নতি ও সফলতা কামনা করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০৪-২০২৪ ০৩:৩১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া