চাঁদপুরে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
২৫ আগস্ট, ২০২৬ ০২:২৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৬-০৪-২০২৪ ০১:১৫ অপরাহ্ন
চাঁদপুরে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলবে শনিবার (২৭ এপ্রিল) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মহিবুর রহমান।

তিনি বলেন, অন্য একটি কোম্পানি গ্যাস লাইনের মেরামত কাজ করবে। এতে জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে, সেসব স্থানে মাইকিং করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রাহককের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সব শ্রেণীর সম্মানীত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২৭ এপ্রিল) শনিবার সকাল ৮টা থেকে রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত একদিন চাঁদপুরের আওতাধীন চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে সচেতন থাকা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০৪-২০২৪ ০১:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া