তীব্র তাপদাহে হাইমচরের হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
১৩ জুন, ২০২৬ ০৭:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তীব্র তাপদাহে হাইমচরের হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৭-০৪-২০২৪ ০২:৫৫ পূর্বাহ্ন
তীব্র তাপদাহে হাইমচরের হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
চাঁদপুরসহ সারাদেশে বইছে তীব্র তাপদাহ। তীব্র গরমে চরাঞ্চলের মানুষ অসুস্থ হয়ে পড়ছে ।

এই গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। তুলনামূলক বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।

রোগীর চাপ বাড়ায় সবাইকে ভর্তি রাখাও কঠিন হয়ে পড়েছে। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে অনেককে।

রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

আছমা বেগম এসেছেন তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদাউসকে নিয়ে। তার মেয়ের নিউমোনিয়া, গরমের কারণে মেয়ের শরীর দুর্বল হয়ে গেছে। শ্বাস নিতে অসুবিধা হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করিয়েছেন।

এদিকে শিশু রোগীর পাশাপাশি বৃদ্ধ ও যুবকরাও প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে তাপদাহে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে জানা যায়, সাধারণত প্রতিদিন বহির্বিভাগে রোগীরা চিকিৎসাসেবা নিচ্ছেন গত কয়েকদিন ধরে। এদিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, গত বছরের তুলনায় এ সময় জ্বর নিউমোনিয়া রোগী বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এই গরমে। এই মুহূর্তে হাসপাতালে অনেক নিউমোনিয়া রোগী ভর্তি আছে। পাশাপাশি ডায়রিয়া রোগীও ভর্তি হচ্ছে । গরমে রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে আমরা সব রোগী বেডে দিতে পারছিনা। আমরা সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করার চেস্টা করছি।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেবা নিতে আসা রোগীরা গরমে হাঁসফাঁস করছে। প্রচণ্ড গরমে যখন বিদ্যুৎ চলে যায় তখন রোগীরা দিশেহারা হয়ে পড়েন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৭-০৪-২০২৪ ০২:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 119 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া