শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৭-০৪-২০২৪ ০৭:৩৩ পূর্বাহ্ন |
শনিবার (২৭ এপ্রিল) সকালে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ইকরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ গাজি হানিফ।
বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্দেগে দোয়া অনুষ্ঠানে আলেম-উলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী, ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।
নামাজ শেষে খুতবা পাঠ এবং সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।
ইসতিসকার নামাজ আদায় শেষে পথচারীও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে খাবার স্যালাইন ও লেবুর শরবত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ জয়নাল আবেদীন চাঁদপুরী, সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন জীহাদি সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া