শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৭-০৪-২০২৪ ০৮:৫৭ পূর্বাহ্ন |
টানা গরমে প্রতিদিন হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিচ্ছে ৩শ থেকে সাড়ে তিনশ রোগী। গড়ে দৈনিক ভর্তি ৫০ জন। গত সাতদিনে প্রায় ৬শ শিশু ভর্তি হয়েছে এই সদর হাসপাতালে।
নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি রোগী হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার বাহিরে শরীয়তপুর ও লক্ষীপুর জেলা থেকে চিকিৎসা সেবা নিতে আসছে বলে জানান হাসপাতালে তত্বাবধায়ক।
তাপদাহ বৃদ্ধিতে বয়স্ক এবং শিশুদের উপর প্রভাব পড়ছে বেশি। পানি শূন্যতা ভাইরাস জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে তারা জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। বেশি পানি পান করা, নিয়মিত গোসল করা, তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া