শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৭-০৪-২০২৪ ০৯:০১ পূর্বাহ্ন |
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮ টা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত চলবে এই মেরামত কাজ। মেরামত কাজের আওতায় রয়েছে চাঁদপুর সদর, মতলব, হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলা।
ইতিমধ্যে লাইন মেরামত কাজের জন্য গ্রাহকদের সচেতনতায় ২৪ ঘন্টা গ্যাস সংযোগ বন্ধ থাকার মাইকিংসহ নোটিশ দেয়া হয়েছে বলে জানান চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মো. মহিবুর রহমান। তিনি জানান, গ্যাস লাইনের মেরামত কাজ কুমিল্লা জেলার লাকসাম বিজরা এলাকায় চলছে।
মেরামত কাজের জন্য গ্যাস সংযোগ বন্ধ করার কথা থাকলেও এখনো সংযোগ চালু আছে। তবে দুপুরের পর থেকে গ্যাসের চাপ কমে আসবে। রাতের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। চাঁদপুরে ২৪ হাজার গ্রাহকের প্রায় ৫৬ হাজার গ্যাসের চুলা রয়েছে। গ্যাস সংযোগ বন্ধ থাকার নোটিশে অনেক পরিবারকে রাতের মধ্যেই খাবার রান্না করে রাখতে দেখা গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া