শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-০৪-২০২৪ ০৬:৩৬ পূর্বাহ্ন |
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ টি মৎস্য মামলা, ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় খালাস প্রদান,৭ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানা পুলিশ আইন ১৮৬১ এর ৩৪ ধারায় প্রসিকিউশন,৬ জন আসামীর বিরুদ্ধে চুরি আইনে একটি নিয়মিত মামলা দায়ের।
শনিবার (২৭ এপ্রিল ) চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:কামরুজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের অভিযানে ৯ জনকে চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপিস্থ চিরারচর নামক স্থানের মেঘনা নদী হতে গ্রেপ্তার করা হয়,৭ জনকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে সিএনজি ও অটোরিক্সা চালকগণ যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি ও যাত্রীদের বিরক্তি সৃষ্টি করা অবস্থায় গ্রেপ্তার করে ও ৬ জনকে চাঁদপুর লঞ্চ টার্মিনালের লঞ্চ যাত্রীদের ভিড় থেকে টাকাসহ মানিব্যাগ ও কয়েকটি মোবাইল চুরি করে পালানো অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া